সত্য ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সত্য ঘটনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন

আপনারা সবাই তো মুগ্ধ এর কাহিনি শুনছেন আজ না হয় ফারহান ফাইয়াজের কাহিনি শুনুন। কারন ওর জীবনের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। পুরো লিখাটা পড়বেন আশা করি। 

আমার কোচিং যখন শুরু করি তখন আমার ৪ জন শিক্ষার্থীর ছিলো। জিদান, উৎসব, আদ্রিতা আরেকটা মেয়ে। ওরা তখন এস এস সি পরীক্ষা দিবে।আস্তে আস্তে জিদান উৎসব এর সাথে ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেলো। একদিন ওদের সাথে চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় ব্যাগ ঘাড়ে একটি ছেলে আসলো। তখন কিন্তু সন্ধ্যা। ছেলেটা জ্বলতেছিলো। নুরানী চেহারা।  আমি মনে মনে ভাবলাম এত্ত সুন্দর দেখতেও ছেলে হয়? ছেলেটা আর কেউ নয় আমার ফারহান।