কক্সবাজারগামী এসি বাসে যাত্রী কেবল চারটি প্রাণী– আমি, আমার সমবয়সী একটি অচেনা ছেলে, আর একজন বয়স্ক ব্যক্তি আর বাসের ড্রাইভার। আমি বসে আছি সামনের দিকের একটি সিটে। আমার ঠিক সামনের সিটেই বসে আছে বুড়ো লোকটি, ইতিমধ্যে তিনি নাক ডেকে ঘুমানো শুরু করেছে। আর একটি সমবয়সী ছেলে বসে আছে বাসের প্রায় মাঝামাঝি বিপরীত দিকের সারিতে। এছাড়া, সম্পূর্ণ বাসটি খালি! ভাবা যায় ব্যাপারটি? মাত্র তিন জন যাত্রী নিয়ে গেলে তো বাসের তেলের খরচই উঠবে না!
সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
রবিবার, ৯ অক্টোবর, ২০২২
ভুতুড়ে তেঁতুল গাছ
মাছ ধরার জন্যে আমার ভীষণ শখ ছিলো, বর্ষার সময় গ্রামে প্রচুর মাছ পাওয়া যেত তাই তো বাবা মায়ের নিষেধ করা শর্তেও সন্ধ্যা হলেই বের হয়ে যেতাম মাছ ধরতে।
অভিশপ্ত কবরস্থান
রিয়াজরা গ্রামে থাকে। তাদের বাড়ির পাশে একটি বেশ বড়সড় মাঠ রয়েছে। স্কুল ছুটির পর বন্ধুদের সাথে নিয়ে সেই মাঠে ক্রিকেট খেলতে যায়। কিন্তু সেই মাঠ থেকে খানিকটা দুরে একটি কবরস্থান আছে। সেখানকার লোকদের মতে, ওই কবরস্থানটি অভিশপ্ত। সে কবরস্থানে নাকি ভূত প্রেতের আড্ডাখানা। কিন্তু রিয়াজ আর ওর বন্ধুদের এইসব নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। ওরা স্কুল ছুটি হলেই সেই মাঠে খেলতে যায়। আর শুক্রবার কিংবা কোন ছুটির দিন হলে তো কথাই নেই। সারাদিন তারা সেদিন মাঠে ক্রিকেট খেলে। এখন বিকাল। ওরা সবাই এখন মাঠে ঘাসের উপর গোল হয়ে বসে রয়েছে।
মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
পিশাচ গ্রামের আহ্বানে ভুতের গল্প
এই ঘটনাটি আমার একজন প্রতিবেশির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। আমি ঘটনাটাকে তার মতো করে সাজিয়ে নিলাম। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে নিবেন।
আমি তখন ক্লাস টেনে পড়ি। সেদিন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। বাড়িতে এসে আমি বেশ অবাক হলাম। কারণ আমার বাবা ঘরের এক কোণে মন খারাপ করে বসে ছিলো। মা ও মন খারাপ করে ব্যাগ গোছাচ্ছিল। আমার ছোট বোনটাও চুপচাপ বসে ছিলো। আমি খুব কৌতুহল হয়েই মাকে প্রশ্ন করলাম: