রহস্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রহস্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

থ্রিলার গল্প: সারপ্রাইজ

কক্সবাজারগামী এসি বাসে যাত্রী কেবল চারটি প্রাণী– আমি, আমার সমবয়সী একটি অচেনা ছেলে, আর একজন বয়স্ক ব্যক্তি আর বাসের ড্রাইভার। আমি বসে আছি সামনের দিকের একটি সিটে। আমার ঠিক সামনের সিটেই বসে আছে বুড়ো লোকটি, ইতিমধ্যে তিনি নাক ডেকে ঘুমানো শুরু করেছে। আর একটি সমবয়সী ছেলে বসে আছে বাসের প্রায় মাঝামাঝি বিপরীত দিকের সারিতে। এছাড়া, সম্পূর্ণ বাসটি খালি! ভাবা যায় ব্যাপারটি? মাত্র তিন জন যাত্রী নিয়ে গেলে তো বাসের তেলের খরচই উঠবে না!

শনিবার, ২৭ আগস্ট, ২০২২

সাকিবকে খুন করতে তার বাড়িতে, সিরিয়াল কিলার জনি ভাই - থ্রিলার

 বিয়ের পরেই জনি ভাই প্রথম সিগারেট ধরে।

সাধারণত বিয়ের পর পুরুষেরা বউকে খুশি করার জন্য সিগারেট ছাড়ে, সে এক্ষেত্রে উলটো। এখন জনি ভাই রীতিমত একজন চেইন স্মোকার। এই মুহূর্তে সিগারেটের ধুমের জন্য জনির ফুস্ফুস হাসফাস করছে। তবু সে নিজেকে সংযত রেখেই বলল,

- সাকিব ভাই আমি আপনার সব টাকা নিয়ে এসেছি।

ওর হাতের ব্রিফকেস দেখেই বোঝা গেলো সে টাকা নিয়ে এসেছে। তবে মাত্র সাড়ে চার লক্ষ টাকা আনার জন্য এতো বড় ব্রিফকেস লাগে সেটা জানা ছিলো না। জনি ভাই বসে আছে সাকিব হাসানের ড্রয়িং রুমে। জনি ভাই আর সাকিবের পরিচয় ব্যবসায়ীক সুত্রে। দু'জনেই প্রকাশনীর ব্যবসা করে। একসাথে তারা বিজনেস শুরু করলেও জনি ভাই সাকিবের মত ব্যবসা দাঁড় করাতে পারে নি। মাঝে মাঝে সাকিবের থেকেও টাকা ধার নিতো। তবে ভালোয় ভালোয় টাকাটা এনেছে সেটাই সাকিবের স্বস্তি।